ঢাকা: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারো পিছিয়েছে বাংলাদেশ। পরিবেশ না পাল্টালে পাসপোর্ট পেছাবেই।
চলতি বছরের জুলাই মাসে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সের সূচকে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে।
বছরের শুরুতে যদিও এই অবস্থান ছিল ৯৫তম স্থানে। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার তথা ২১ জুলাই ওয়েবসাইটে সর্বশেষ সূচক প্রকাশ করে।
পাসপোর্টের সূচক তৈরি করা হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে।
তবে গত বছরের এ সময়ের থেকেও তিন ধাপ উন্নত হয়েছে বাংলাদেশের অবস্থান। এগুলো উন্নতকে উন্নত বলা যায় না।
যাই হোক, সেসময় বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
নতুন সূচক অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।
দেখা গেছে, সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের।
এই দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন।
