চট্টগ্রাম: এই তো জামাতের বি টিম এনসিপি! এখন তো জামাতের যৌন ছবি চলছে দেশে। এনসিপিই বা বাদ যাবে কেন?

চট্টগ্রামে এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা।

তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আফতাব মজুমদার এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক এবং বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক।

জানা গেছে, গত ১৪ মে দলের সদস্য সচিব আখতার হোসেনের সই করা এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যও করা হয়।

চান্দগাঁও থানার ওসি জসীম উদ্দিন বলেন, গত ১৯ জুলাই ভুক্তভোগী তরুণী জয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এ মামলায় র‌্যাব তাকে গ্রেপ্তার করে রাতে থানায় সোপর্দ করে।

মামলার নথিসূত্র অনুযায়ী, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের এক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় আফতাবের। মিথ্যা কথা বলে সম্পর্ক আরো মধুর করে এই নেতা।

আফতাব ওই শিক্ষার্থীকে বিয়ের মিথ্যা আশ্বাস দেয়।

এজাহারে বলা হয়, গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও এলাকার সুইট প্যালেস নামে একটি আবাসিক হোটেলের কক্ষে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে আফতাব।

পরবর্তীতে ওই শিক্ষার্থী বিয়ের কথা বললে আফতাব অস্বীকার করে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।

ভুক্তভোগী ছাত্রী পরে জানতে পারেন, নেতা আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। তারপরেও এই মেয়ের সাথে সে পরকীয়া করে ভোগ করেছে।

ঘটনার পর গত ১৯ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *