ঢাকা: দেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামিকাল তথা শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করছেন।
এদিন দুপুর নাগাদ পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠাবেন বলে নিশ্চিত করেছেন বঙ্গভবনের কর্মকর্তারা।
অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে
বঙ্গভবনের একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে। তবে এই বিষয়ে এখনো রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বঙ্গভবনের একাধিক সূত্রের বরাতে জানা যায়, স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি চলছে।
বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত নয়।
সূত্রের খবর মতে, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হতে দেরি হলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন।
প্রশ্ন হচ্ছে, দেশে সর্বজন শ্রদ্ধেয় এমন একজন মানুষ কি নেই যিনি রাষ্ট্রপতি হতে পারেন? এমন একজনও নেই? অদ্ভুত এক দেশ হয়েছে।
এদিকে, আরো জানা গিয়েছে, বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে দলের উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য যে, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং একই বছরের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন।
