ঢাকা: বিএনপির বুদ্ধিশুদ্ধি বরাবরই কম। আগেও দেখা গিয়েছে, এখনো।

বিএনপির মূলত রাজনৈতিক পরাজয় হয়েছে।

মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করছেন। তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিল মাসে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তাঁর আগেই তিনি পদত্যাগ করছেন বা তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

এখানে একদম পরিষ্কারভাবে জামায়াত ও এনসিপির রাজনৈতিক বিজয় হয়েছে। এবং তাদের কথাবার্তাতেও সেটা স্পষ্ট।

তারা দীর্ঘদিন ধরে মহামান্য রাষ্ট্রপতিকে অপমান করেছে এবং তাঁকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। অথচ জঙ্গী ইউনূস নিজেই ছাত্রদের নিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়েছিলেন।

এই জঙ্গী ইউনূস রাষ্ট্রপতির সাথে সমস্ত সংবিধানবিরোধী কাজ করেছেন। এইসব কিছুই ফাঁস করেছেন রাষ্ট্রপতি নিজে।

এর আগে বিএনপি সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতির পক্ষ নিয়েছিল। এখন আবার তাঁকে সরিয়ে দিচ্ছে।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ।

বুঝলেন তো!?

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে করা পোস্টে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করেন।

‘রাষ্ট্রপতির বিষয়টি অনেক আগেই রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া উচিত ছিল। বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি। সময়মতো উদ্যোগ নেওয়া হলে আজ এত আলোচনা-সমালোচনার অবকাশ থাকত না। অবশেষে ‘অপসারণ’ হচ্ছেন, এটা সুসংবাদ।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *