বরিশাল: এর আগেও ছাত্র ছাত্রীদের দেয়া খাবার নিয়ে অভিযোগ ছিলো। এইসমস্ত খাবার খেয়ে বহু শিক্ষার্থী অসুস্থ হয়েছে।

এবার বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো সাংঘাতিক ঘটনার খবর পাওয়া গেলো।

স্কুলে সরবরাহ করা টিফিনের রুটির মধ্যে একটি ধারালো ব্লেড পাওয়া গেছে। ভাঙা টুকরো নয়, একদম গোটা ব্লেড ছিলো রুটির ভেতর।

বুধবার (২২ জুলাই) দুপুরে স্কুল চলাকালে এই ঘটনা ঘটে। ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বৃহস্পতিবার (২৩ জুলাই) স্কুল পরিদর্শনের পর চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্কুলের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন খাওয়ার জন্য রুটি ছিঁড়লে ভেতরে একটি ব্লেড দেখতে পায়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে জানানো হয়।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়ফুন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, রুটিটি খাওয়ার আগেই তার মধ্যে ব্লেডটি দেখতে পাওয়ায় শিক্ষার্থীর কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *