ঢাকা: বৃষ্টি তো সর্বনাশ করেছেই, তার উপর তো ব্যবসায়ীদের তালবাহানা সারা বছর লেগেই থাকে। যখন তখন জিনিসের দাম বাড়ে। কোনো কারণ লাগে না। এখন না হয় বৃষ্টি।

বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে হঠাৎ বেড়ে গেছে সবজির দাম। বর্তমানে বেশির ভাগ সবজির কেজি ১০০ টাকা ছাড়িয়েছে। কাঁচা মরিচের দাম পৌঁছে গিয়েছছ কেজিপ্রতি ২৮০ টাকায়।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারের দৃশ্য এটাই।

কচুর লতির পর্যন্ত দাম বেড়ে গিয়েছে। বাজারে কচুর লতি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকা করে, বরবটি ১২০ টাকা, জালি প্রতি পিস ৮০ টাকা, লাউ প্রতি পিস ১০০ টাকা, পেঁপে কেজিপ্রতি ৪০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, গাজর ১৩০ টাকা, শসা ১৪০ টাকা, পটল ৮০ টাকায়।

এ ছাড়াও কাঁচা মরিচ কেজি হলো ২৮০ টাকা, টমেটো ১৬০ টাকা, করলা ১২০ টাকা, উচ্ছে ১৪০ টাকা, লম্বা বেগুন ১২০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা এবং কাঁকরোল ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

অনেকে বলছেন, বাড়ন্ত তো ছিলোই, আজ আরো বেশি।

ক্রেতারা বলছেন, অধিকাংশ সবজির দাম ১০০ থেকে ১৬০ টাকার মধ্যে। কাঁচা মরিচ কিনতে হয়েছে ২৮০ টাকা কেজি করে। কোথাও কোথাও ৩০০ টাকাও নিচ্ছে!

খদ্দেররা অভিযোগ করে বলছেন, বর্ষাকালে বৃষ্টির কারণে দাম অল্প বাড়তেই পারে, কিন্তু এতটা বৃদ্ধি গ্রহণযোগ্য নয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *