নেত্রকোনা: বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা বাড়ছে দেশে।

এবার নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ঘরের চালে উঠে শখ করে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

যুবকের মৃত্যুতে পরিবারে, এলাকায় শোকের ছায়া পড়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ধনপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মিয়া ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

জানা গিয়েছে, সকালে আকাশ মিয়া বাড়ির বারান্দার চালে উঠে পেয়ারা পাড়ছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তিনি চাল থেকে নিচে পড়ে যান।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পার্থ সরকার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *