ঢাকা: ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই একটি প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে আর কতদিন দেখা যাবে লিওনেল মেসিকে?
এবারের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারলেও ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
গোটা বিশ্বকাপে নিজে আটটি গোল করার সাথে সাথে সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি গোল।
এবার নিজের অবসরের বিষয় নিয়ে মুখ খুললেন লিও!
বয়স ৩৯ হলেও বল পায়ে দুর্দান্ত ছন্দে আর্জেন্টিনার অধিনায়ক। এখনই ফুটবল ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন না। তবে আসন্ন বিশ্বকাপে যে মেসি খেলবেন না সেটা একেবারে পরিষ্কারভাবে প্রধান কোচ লিওনেল স্কালোনিকে জানিয়ে দিয়েছেন।
সূত্রের খবর বিশ্বকাপ শেষ হতেই তড়িঘড়ি অবসর না নিয়ে দলের জন্য আরও একটা মাস খেলতে চান লিও আর্জেন্টিনার স্বার্থে, দলীয় জার্সি গায়ে দেশের মাটিতে ফুটবল ম্যাচ খেলেই অবসর ঘোষণা করবেন।
শোনা যাচ্ছে, লিওনেল মেসি অবসর নেবেন নাকি তিনি আরও কিছুদিন খেলবেন সে নিয়ে খেলোয়াড়ের উপর কোনও রকম চাপ দিতে চাইছেন না আর্জেন্টিনার কোচ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের কেউই।
আর আপনারা হয়তো জেনে থাকবেন, এ প্রসঙ্গে বিশ্বকাপের মাঝেই প্রধান কোচ একেবারে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছিলেন মেসি কবে অবসর নেবেন সেটা তাঁর সিদ্ধান্ত।
উল্লেখযোগ্য যে, আগামি বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন করে জাতীয় দল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি। কারণ দলের অনেক ফুটবলারের বয়স ৩৫ বা তার বেশি।
কিছু খেলোয়াড়কে পরিকল্পনা থেকে বাদ দেবেন স্কালোনি। সুযোগ দেবেন তরুণ ফুটবলারদের।
তাঁদের আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে চান স্কালোনি। জাতীয় দলের পরিবর্তনের এই সময়ে কোচের পাশে এবং তরুণ খেলোয়াড়দের পাশে থাকতে চান মেসি।
