ঢাকা: রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু।

জাতীয় সংসদের আগামি সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাবনা রয়েছে। একথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

এ জন্য সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজন হবে না বলে তিনি মত দেন।

আজ, শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপে সাংবাদিকদের এই কথা জানান আইনমন্ত্রী।

উল্লেখযোগ্য যে, মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।

সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে তাঁর আগেই তিনি পদত্যাগ করলেন।

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে নির্ধারিত সময়ের প্রায় দুই বছর আগেই তিনি পদত্যাগ করেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

সেই অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *