ঢাকা: হামে আক্রান্ত, মৃত্যুর সংখ্যা কমছেই না।

দেশজুড়ে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরো ৬ জন মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হাম এবং হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৬ জনে।

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। এদিকে, নতুন করে হাম ও উপসর্গের রোগী ৬৯১ জন জন।

তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের শরীরে। এই নিয়ে মোট হাম আক্রান্ত হচ্ছে ১৫ হাজার ২৭২ জন। এবং হামের উপসর্গ পাওয়া গেছে ৬১৩ জনের শরীরে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *