ঢাকা: রাষ্ট্রপতির পদ ত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। ত্যাগ করেছেন নয়, ত্যাগ করানো হয়েছে।
বঙ্গভবন ছাড়ছেন আজ, রবিবার। এরপর সপরিবারে তিনি রাজধানীর গুলশানে নিজের বাসভবনে উঠবেন।
তিনি শারীরিকভাবেও অসুস্থ বলে জানিয়েছেন। তাই চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন।
শনিবার (২৫ জুলাই) সাবেক এই রাষ্ট্রপতি এক গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন।
সাবেক রাষ্ট্রপতি চুপ্পু জানান, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংকক যাবেন। জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এরই মধ্যে তাঁকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ বলে জানান তিনি। চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে বিদেশ যাবেন।
উল্লেখযোগ্য যে, মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই রাষ্ট্রপতির পদ ছেড়ে দিলেন মো. সাহাবুদ্দিন। অসুস্থতা থাকতে পারে কিন্তু রাষ্ট্রপতির পদ ছাড়ার মতো অসুস্থতা নয়।
আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন।
তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগে বঙ্গভবন ছাড়ছেন তিনি।
