ঢাকা: ঢাকার মিরপুরে একটি কলেজের দেয়াল ধসে পড়লো হঠাৎ করেই। এতে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

টিসিবির পণ্য কেনার লাইনে দাঁড়িয়ে প্রাণ গেলো দুইজনের। কী ভাগ্য! তাঁরা টিসিবির পণ্য কেনার লাইনে দাঁড়িয়ে ছিলেন।

আজ মঙ্গলবার দুপুর ১টা ২৭ মিনিটের দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন লাভ রোডের দিকের ৮ ফুট উঁচু একটি দেয়াল ধসে পড়ে সে সময়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের একটি দেয়ালের পাশে টিসিবির পণ্য দেওয়া হচ্ছিল।

সে সময়ই দেয়াল ধসে পড়ে। কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে পঙ্গু হাসপাতালে একজন ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও একজন মারা যান।

জানা গিয়েছে, পঙ্গু হাসপাতালে নিহত নারী—নাসিমা বেগম (৪৫) একজন পরিচ্ছন্নতাকর্মী।

নিহত পুরুষের পরিচয় এখনো জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *