ঢাকা: কাঁচা মরিচ নয়, যেন সোনার হরিণ!
বাজারে কাঁচা মরিচের দাম ৪০০ টাকা কেজি। কিছুক্ষণ সত্যিই থমকে দাঁড়িয়ে যাচ্ছে মানুষ-দামটা সঠিক শুনলেন তো!?
মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—কে সেই মানুষ বা কোন ব্যবস্থা বাজারদর নিয়ন্ত্রণ করে?
সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় একটি পণ্যের দাম যদি এভাবে লাগামহীনভাবে বাড়তে থাকে, তাহলে মধ্যবিত্ত আর নিম্নআয়ের মানুষের চলবে কীভাবে?
বাজারে ঢুকলেই মনে হয় সময়টা যেন থমকে আছে ২০০৪-০৫ সালে।
অথচ ক্ষমতায় বসার আগে বিএনপি বলেছিল বাজার নিয়ন্ত্রণে রাখবে, সিন্ডিকেট ভাঙবে। বাস্তবে দেখা যাচ্ছে ঠিক উল্টো চিত্র।
বৃষ্টির অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা যে যার মতো দাম বাড়িয়ে যাচ্ছেন, আর সরকার নীরব দর্শক।
বাজার মনিটরিং সেল আছে, টিসিবি আছে, ভোক্তা অধিকার অধিদপ্তর আছে, শুধু বাজারে গিয়ে কাজ করাটাই যেন নেই।
রাজধানী ঢাকা-সহ অধিকাংশ জেলার খুচরো বাজারে কাঁচালঙ্কার দাম প্রতি কেজি ৪০০ টাকা।
গত সপ্তাহে লঙ্কার দাম প্রতি কেজি ১৮০ থেকে বেড়ে ২০০ টাকা হয়েছিল। আর এক সপ্তাহের মধ্যে দ্বিগুণ হয়ে গেলো দাম।
বিক্রেতারা জানাচ্ছেন, সরবরাহ স্বাভাবিক না হলে আগামী দিনে সবজি, কাঁচালঙ্কার দাম আরও বাড়তে পারে।
