চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ এই মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন।

মঙ্গলবার যশোরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাতে যশোরের ঝুমঝুমপুর এলাকায় কোতয়ালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের মোট নয়টি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

চট্টগ্রামের একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি এই মোবারক হোসেন ইমন।

সম্প্রতি চট্টগ্রামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে বড় অঙ্কের চাঁদা দাবির ঘটনায় ইমনের নাম আসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *