হবিগঞ্জ: উইকেট কি পড়ছে তাহলে? এগুলো হতে পারে জামাতের বি টিম এনসিপির কারসাজি। অথবা সত্যিই তারা এখন সবজায়গায় মার খাচ্ছে।
হবিগঞ্জে তো এলোমেলো হয়ে গেছে রাজাকাররা, এরপর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।
আজ, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনীস্থ পৌরসভার গেটের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।
ঝুলাই মাসে ঝুলাই পদযাত্রা করে ঝুলাই যোদ্ধারা।
জানা গিয়েছে, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় সভা শেষ করে বের হওয়ার পরেই তাদের গাড়িবহরে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা, এমনটাই অভিযোগ উঠছে।
দুপুর ২টা ৪২ মিনিটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তথা পাক্কা খেলোয়াড় সারজিস আলম এক ফেসবুক পোস্টে বলেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’
জনগণ বলছে, এতদিন কিছু হয়নি। হঠাৎ এইসব নিজেরাই করিয়ে জামাত এনসিপি মন ঘোরাতে চাইছে। তাদের অন্য ষড়যন্ত্র আছে।
