চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে বিশাল বড় আকারের এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

এটি একটি বিরল প্রজাতির বার্মিজ অজগর বলে জানা গিয়েছে। ঘটনায় হৈচৈ পড়ে যায় রীতিমতো।

আজ, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি ডোবা থেকে সাপটিকে উদ্ধার করা হয়েছে।

এটি প্রায় ১৫ ফুট লম্বা এবং ১৪-১৫ কেজি ওজন হবে। অজগরটি উদ্ধার করে ঘন অরণ্যে ছেড়ে দিয়েছে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রি-এসএ)।

সদস্যরা এটি আবার বিশ্ববিদ্যালয়ের অরণ্যে সাপটি ছেড়ে দেন।

বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় সাপটিকে আচমকা দেখতে পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমন সাকিব।

তিনি থ্রি-এসএর সঙ্গে যোগাযোগ করলে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্য মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ মোবারক মিয়া।

থ্রি-এসএর সদস্য মোহাম্মদ ইমরান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিরাপদে উদ্ধার করা হয়।

তিনি বলেন, খাবারের সংকট, পাহাড় কেটে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং পরিবেশগত পরিবর্তনের কারণে এই ধরনের সাপ প্রায়ই লোকালয়ে চলে আসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *