কক্সবাজার: কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো অক্ষর সৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের।

তিনি খুলনা সদরের বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।

শনিবার (১ আগস্ট) দুপুর ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে নয়জন বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে যান অক্ষর সৌভিক রায়।

কিন্তু ভাগ্যে যে এই লেখা ছিলো তা কে জানতো?

দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় তিনি সমুদ্রে হঠাৎ ছিটকে পড়ে যান।পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার পর পর্যটকের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে পৌঁছানোর আগেই সৌভিকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে পানিতে পড়ে ডুবে যাওয়ায় মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *