ঢাকা: আগস্ট মাসে আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম। সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে গেল।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আগস্ট মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১,৫৯৮ টাকা নির্ধারণ করেছে, যা আগে ছিল ১,৫২৮ টাকা।

অর্থাৎ, এক লাফে ৭০ টাকা বৃদ্ধি পেল গৃহস্থালিতে বহুল ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম।

এলপিজির দাম বৃদ্ধি মানে শুধু রান্নার খরচ নয়—এটি সরাসরি মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের মাসিক ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে।

এমন সময়ে এলপিজির দাম বাড়ানো হলো, যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে সাধারণ মানুষ আগে থেকেই চাপে রয়েছেন। ফলে এক লাফে সিলিন্ডারপ্রতি ৭০ টাকা বৃদ্ধি নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে যেসব পরিবার রান্নাসহ দৈনন্দিন প্রয়োজনের জন্য সম্পূর্ণভাবে এলপিজির ওপর নির্ভরশীল, তাদের মাসিক ব্যয় আরও বেড়ে যাবে।

গ্যাস কোন বিলাসিতা নয় এটা সাধারণ মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার, কিন্তু দীর্ঘদিন ধরে উচ্চমূল্য গ্যাসের দাম সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

রোববার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বিইআরসি।

সংস্থাটির নির্দেশনায় বলা হয়েছে, আগস্ট মাসের জন্য নির্ধারিত এই নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দর বহাল থাকবে।

এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন হার অনুযায়ী, আগস্ট মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৬৭ পয়সা। আগের মাসে যা ছিল ৭০ টাকা ৪০ পয়সা। অর্থাৎ, লিটারপ্রতি অটোগ্যাসের দাম বেড়েছে তিন টাকা ২৭ পয়সা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *