ঢাকা: সালটা ২০২৪। বাংলাদেশ জঙ্গী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। এবং ৫ আগস্ট ক্ষমতাচ্যুত করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাঁকে বাধ্য করা হয় ভারতের যেতে।
ঢাকার রাস্তায় নেমেছিল বিক্ষোভকারীদের ঢল। আর সেই জঙ্গী অভ্যুত্থানের জেরেই ৫ আগস্ট ২০২৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নেন।
এরপর থেকে নানান অডিয়োতে শেখ হাসিনার কণ্ঠ শোনা গেলেও, তাঁকে প্রকাশ্যে কখনো দেখা যায়নি।
তবে এবার দেখা যেতে চলেছে। আসছে আরও এক ৫ আগস্ট! দেশ ছাড়ার দুই বছর পর ২০২৬ সালের ৫ আগস্ট প্রথমবার জনসমক্ষে আসতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাউথ এশিয়ার ফরেন করসপন্ডেন্ট ক্লাব-র এক অনুষ্ঠানে আসতে চলেছেন শেখ হাসিনা। কনফারেন্স দিল্লিতে হবে।
জানা যাচ্ছে, কনফারেন্সটি হবে ভার্চুয়াল পদ্ধতিতে। ৫ আগস্ট ২০২৬ সালে সন্ধ্যা থেকে অনুষ্ঠান শুরু হবে। সেখানেই জনসমক্ষে দেখা যাবে হাসিনাকে।
নয়াদিল্লির সার মার্ক টালি অডিটোরিয়াম, মথুরা রোডে এই অনুষ্ঠান হওয়ার কথা।
জানা গিয়েছে, এই ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তাঁর সরকারের একাধিক প্রাক্তন মন্ত্রীও উপস্থিত থাকতে পারেন।
অনুষ্ঠানের আয়োজন করেছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (FCC South Asia), নয়াদিল্লি। সেখান থেকেই ভার্চুয়ালি বক্তব্য রাখবেন হাসিনা।
শেখ হাসিনা এর আগে একাধিকবার জানিয়েছেন, আইনি জটিলতা থাকলেও তিনি বাংলাদেশে ফিরতে চান।
রয়টার্স-কে দেওয়া গত জুনের শেষ এবং জুলাই মাসের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার লক্ষ্য রয়েছে তাঁর।
ডিসেম্বরকে লক্ষ্য করে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে দেশে ফিরে দলের উপর জারি হওয়া নিষেধাজ্ঞাকে আইনি ও রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ জানাতে চান তিনি।
