ঢাকা: হামের উপসর্গে আরো তিন শিশুর প্রাণ গেলো। সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে।

আজ, সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে দেশে ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৫১ শিশুর মৃত্যু হয়েছে। এবং হাম শনাক্তের পর মারা গেছে ৯৬ শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে ৮৪৭ শিশু।

তবে অভিযোগ আছে, সরকার নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা লুকোচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩১ হাজার ৫০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫২৮ শিশু।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *