ঢাকা: টিভি ও বড়পর্দার গুণী অভিনেত্রী রিনা রহমান আর নেই। সোমবার তথা ৩ আগস্ট রাত ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রিনা রহমানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা শতাব্দী ওয়াদুদ লেখেন, অভিনেত্রী রিনা রহমান ইন্তেকাল করেছেন। রিনা আপার শেষ কাজ দীপ্ত টিভির ‘পরম্পরা’ ধারাবাহিক। অসুস্থতাজনিত কারণে তিনি অনিয়মিত হয়ে যান চলমান এই ধারাবাহিক নাটকটিতে!’

অভিনেত্রী রিনার স্মৃতিচারণ করে এই অভিনেতা লেখেন, তাঁর সাথে অনেক নাটকে কাজ করেছি টেলিভিশন ও রেডিওতে। কত দুষ্টুমি, হাসি, আড্ডা-আজ সব শুধুই স্মৃতি। এটাই প্রকৃতির নিয়ম। রিনা আপা সারাজীবন অনেক কষ্ট করেছেন নিজের পরিবারের জন্য। এবার শান্তিতে ঘুমান। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক।

রিনা রহমান ১৯৭২ সালে ‘এ বাড়ি ওবাড়ি’ মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন রিনা রহমান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *