ঢাকা: পাশা উল্টে গেছে ইতিমধ্যে। আগামিকাল ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো আইনগত বাধা নেই বলে জানালেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বলছেন, বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই। অবশ্য বিদ্বেষমূলকের সংজ্ঞাটা তিনি বলেননি।

এদিন, মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, বিদ্বেষমূলক হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বা প্রকাশ করতে নিষেধাজ্ঞা রয়েছে আদালতের। কিন্তু যে কোনো বক্তব্য প্রচারে বাধা নেই।

তিনি আরও বলেন, আগামিকাল ৬ থেকে ৭টা পর্যন্ত অপেক্ষা করে দেখি। আসলে কোনো বক্তব্য দেয় নাকি সব ফাঁকা আওয়াজ।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‌‘সব ঝুট হ্যায়’।

যে কথায় ট্র‍্যাইব্যুনালের ইমেজ সংকট হয় কিংবা বিদ্বেষমূলক হয় সেগুলো ছাড়া গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রকাশে আইনগত বাধা থাকে না, বলেন তিনি।

এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজে পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে,

“আগামিকাল ৫ আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় (ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা), জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা নিয়ে প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি সংযুক্ত হবেন, কথা বলবেন।

প্রেস কনফারেন্স যথাসময়েই শুরু হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রেস কনফারেন্স লাইভ করবে।

সবধরণের ষড়যন্ত্র আর অতিকথনের জবাব জননেত্রী শেখ হাসিনা নিজ মুখেই দেবেন।জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”।

জরুরি ঘোষণা হিসেবে পেইজে এই কথাগুলো লেখা হয়েছে।

আরো লেখা হয়– ভুয়া, মিথ্যা প্রচার করা হচ্ছে যে শেখ হাসিনার সংবাদ সম্মেলন হচ্ছেনা, তিনি যুক্ত হবেন না। তবে এগুলো সঠিক নয় বলে দেশবাসীকে জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *