ঢাকা: আওয়ামী লীগের দুঃসময়ের অগ্নিকন্যা অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিনের চেম্বারে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

এই হামলায় পরিস্থিতি খুবই ভয়ানক। শারীরিকভাবে চেম্বার এর মোঃ আকিদুল ইসলাম সুমন সহ প্রতিজন অ্যাডভোকেট শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গিয়েছে ।

আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
ঘটনার পর আইনজীবী মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তাঁরা বলেন, আইনজীবীদের কর্মস্থলে এ ধরনের হামলা বিচারব্যবস্থা ও আইনের শাসনের জন্য উদ্বেগজনক।

অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি’র চেম্বারে মব সন্ত্রাসীদের পৈশাচিক আক্রমণ এবং তাঁর সহকর্মীদের প্রকাশ্য লাঞ্ছনার ঘটনায় তীব্র ধিক্কার ও ক্ষুব্ধ প্রতিবাদ জানিয়েছে দেশবাসী।

আইনজীবীদের চেম্বারে ঢুকে নারী আইনজীবীর ওপর এমন বর্বরোচিত হামলা ও সহকর্মীদের হেনস্থা করাটাই প্রমাণ করে দেশে কোনো আইন নেই, পুরো দেশটাই এখন মব সন্ত্রাসীদের দখলে চলে গেছে।

মব জাস্টিস আর আইন হাতে তুলে নেওয়ার নোংরা সংস্কৃতির বিরুদ্ধে এই সরকার মনে হয় না কোনো ভূমিকা নিতে পারছে বা পারবে!?

সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই সমস্ত চিহ্নিত হায়েনাদের বিষদাঁত এখনই উপড়ে ফেলতে না পারলে এরা আরো বেড়ে উঠবে।

এই সরকারের আজ্ঞাবহ প্রশাসন আর রাজনৈতিক আশ্রয়ে থাকা খুনি-সন্ত্রাসীদের কারণেই ঘরের ভেতরে, বাইরে, কোথাও নারীদের ন্যূনতম নিরাপত্তা নেই।

যেখানে একজন নারী আইনজীবীর চেম্বার পর্যন্ত নিরাপদ নয়, সেখানে সাধারণ নারীদের জানমালের নিরাপত্তার কথা তো চিন্তা করাই পাপ।

পুলিশ প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই।

উল্লেখযোগ্য যে, ২০২৪, ৫ আগস্ট পরবর্তী গোটা দেশে যখন মব ও চারিদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা মামলার তীব্র শিকার, ঠিক তখনই সর্বপ্রথম আওয়ামী লীগের নেতাকর্মীর পক্ষে আইনি প্রক্রিয়ায় লড়াইয়ের জন্য সাহসী সৈনিক হিসেবে আইনজীবী হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন এবং এখনো লড়াই চলমান রেখেছেন এই অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *