বরিশাল: জামাত এই ধান্দাতেই থাকে, কে স্ত্রী রেখে প্রবাসী গেলো, কোন নারী একা থাকে, কোন নারী অসহায়- আর সেই সুযোগে ঢুকে পড়ে ঘরে। ব্যস!
এরাই জান্নাতের টিকিট বিক্রি করে। গাঁজাখুরি, আর দেশদ্রোহীদের কথা আর কত লিখবো!?
এবার বরিশালের মেহেন্দিগঞ্জে হাতেনাতে ধরা পড়লো জামাত নেতা।
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে সুজন আকন নামে এই যুবককে আটক করেছে এলাকাবাসী।
জানা গিয়েছে সে জামায়াত কর্মী। তবে জামাতের স্থানীয় নেতারা বলছেন, সে জামাতের না। এগুলো নিজেদের দোষ ঢাকার বাহানা।
ভুক্তভোগী নারী সুজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় এজাহার করেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সাদেকপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। সুজন আকন জামায়াত কর্মী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সে ইতিমধ্যে বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে।
ঘটনাসূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জের ওই সৌদি আরবপ্রবাসী প্রায় সাত বছর ধরে দেশটিতে কর্মরত। তিন বছর আগে দেশে ফিরে তিনি চানপুর মোল্লা স্টেশন এলাকায় বিয়ে করেন।
তাদের একটি সন্তান জন্মের পাঁচ দিন পর মারা যায়। প্রায় ছয় মাস আগে ওই প্রবাসী আবার সৌদি আরবে চলে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে সৌদি আরব প্রবাসীর বাড়ির একটি কক্ষ দীর্ঘ সময় বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা কক্ষে ঢুকে সুজন আকনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।
এরপর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দুজনকেই আটক করে পুলিশে খবর দেন।
স্থানীয়ভাবে প্রথমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে সমঝোতা না হওয়ায় মঙ্গলবার (৪ আগস্ট) দুজনকে থানায় হস্তান্তর করা হয়।
