ঢাকা: “বাংলাদেশের জনগণের কষ্ট আমি সহ্য করতে পারছি না, তাই আমি জনগণের জন্য দেশে ফিরবো”। একদম পরিষ্কারভাবে আবারো একবার জানিয়ে দিয়েছেন আজ, ৫ আগস্ট শেখ হাসিনা।
প্রায় দু’বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে দর্শকদের দেখানো হয়নি শেখ হাসিনার মুখচ্ছবি। শুধু অডিও শোনানো হয়েছে।
মঙ্গলবার ভারত থেকে ভার্চুয়ালি একটি আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন তিনি।
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (FCC) সাউথ এশিয়া-র উদ্যোগে সন্ধ্যা থেকে স্যার মার্ক টুলি অডিটোরিয়ামে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। ভার্চুয়াল মাধ্যমে সেখান থেকেই বক্তব্য রাখেন শেখ হাসিনা।
ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে শেখ হাসিনার সঙ্গে অনলাইনে যোগ দেন তাঁর পুত্র এবং প্রাক্তন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অংশ নেন সাকিব আল হাসানও। গাড়িতে বসেই তিনি যোগ দিয়ে দেন।
শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দেন, সমস্ত ঝুঁকি সত্ত্বেও তিনি বাংলাদেশে ফিরবেন। তাঁর কথায়, দেশে ফিরলে তাঁকে আটক করা হতে পারে বা কারাবন্দি করা হতে পারে, তবুও তিনি পিছিয়ে যাবেন না। মানুষের প্রতি নিজের দায়িত্ব পালন করতেই তিনি দেশে ফিরবেন বলে জানান।
