ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিয়েছেন। এবং খুব কঠিনভাবে দিয়েছেন। দিন তারিখ সময়ে জানানো হবে বলেছেন।

শেখ হাসিনার সংবাদ সম্মেলনে যুক্ত হয়েছিলেন সাকিব আল হাসান।

এর কয়েক ঘণ্টার মধ্যেই হামলা চালানো হলো প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শাকিব আল হাসানের বাড়িতে।

এই ঘটনা আবারো কী প্রমাণ করলো? তা নিশ্চয়ই বুঝিয়ে বলার প্রয়োজন নেই আর!

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা ও বাড়িতে অগ্নিকাণ্ডর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।

#সাকিব আল হাসানের বাড়িতে হামলা, ভাঙচুরের ভিডিওটি ‘ডেইলি যুগান্তর’ এর ফেসবুক পেইজে আপলোড করা হয়েছে! নীচে সেই লিংকটি রয়েছে: 

https://www.facebook.com/share/v/1E7goxnJVo/

সামান্য লাইভে থেকে কথা বলার বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া হলো। জঙ্গীরা এতটুকুতেই আতঙ্কে কাঁপছে। বোমা মেরে হুঁশিয়ারি দিচ্ছে!

একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ সমাজে যেকোনো নাগরিকের বাড়ি বা সম্পত্তিতে সহিংসতা ও হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

আগুন দিয়ে ইতিহাস পুড়ে ফেলা যায় না বরং নতুন ইতিহাসের জন্ম হয়। হিংসা করে আগুন বাড়ানো হয়, নেভানো যায় না।

সাকিবের বাড়িতে নতুন করে হামলা কেন? তিনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের হয়ে সে কথা বলবেন না?

যারা জামাত করে তারা তো এই দেশের শত্রু, দেশের জন্মই যারা চায়নি, তারা সংসদে গিয়ে কথা বলছে! তখন কোনো বাধা নেই।

ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করার ঘটনায় তীব্র সমালোচনা চলছে দেশে।

বুধবার সন্ধেয় আওয়ামী লীগের তরফে নয়াদিল্লি থেকে ভার্চুয়াল বৈঠকে বার্তা দেন শেখ হাসিনা। আওয়ামী লীগের সাংসদ এখন শাকিব। ভার্চুয়াল বৈঠকে উপস্থিত হয়েছিলেন অলরাউন্ডার।

ভিডিওতে দেখা যায় শাকিবকে। এরপরই তাঁর মগুরার পৈতৃক বাড়িতে হামলা চালানো হয়।

তাঁর বাড়িতে পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ। আগুনও ধরানো হয়েছে বলে খবর।

বুধবার রাতে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় শাকিবের বাড়ির সামনে বেশ কয়েক জন জড়ো হন। তাঁরা লাঠি ও পাথর ছোড়েন বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কারা পাথর ছুড়েছেন, তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মাগুরা সদর পুলিশ থানার আধিকারিক আবদুল্লা আল মামুন জানিয়েছেন, পাথর ও লাঠির আঘাতে শাকিবের বাড়ির বেশ কয়েকটি জানলার কাচ ভেঙে পড়েছে। তবে কেউ আহত হননি বলে খবর। শাকিবের বাড়ির চারপাশে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

পুলিশ জানিয়েছে, শাকিবের বাড়ির লোহার দরজায় পেট্রল ঢালা হয়েছিল। আগুনও ধরানো হয়। তবে আগুন বেশি দূর ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *