ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়েছে।

আগামি ২০ আগস্ট অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

আজ, বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের নির্বাচনের তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৩ আগস্ট ১০টা থেকে ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ অগাস্ট।

এবং আগামি ২০ আগস্ট ভোটগ্রহণ হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *