চট্টগ্রাম: চট্টলবীর মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরী ভাইয়ের বাড়িতে আবারো হামলা করা হলো, বোমা মারা হলো, ভাংচুর করা হলো।

বিএনপি সরকার বসে বসে দেখে কেবল।

এই ন্যাক্কারজনক হামলার একটাই কারণ দিল্লির সংবাদ সম্মেলনে চট্টলবীর পুত্র, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের উপস্থিতি।

সাকিবের পর টানা ৪র্থ বারের মতো হামলা ও আগুন দেওয়া হলোমহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে। এর বিচার করবে কে? জঙ্গী জামাত ও তার দোসরদের বাড়বাড়ন্ত হয়ে গেছে আবারো।

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসায় হামলাকারীরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকার মেয়র গলির ওই বাসভবন ঘিরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের দাবি, রাতে ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে একটি পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে।

এতে আগুন ধরে গেলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার পর নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় এই ঘটনার নিন্দা জানান।

তিনি বলেন, এটি শুধু একটি বাড়িতে হামলা নয়, একটি পরিবারের নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও আঘাত। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *