ঢাকা: বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন—রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনা এটি। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া বঙ্গভবনের শীর্ষ পদের জন্য বেশ কয়েকটি নাম গুঞ্জনে রয়েছে।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত পাল্লা ভারী বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকেই।
মির্জা ফখরুলকেই প্রার্থী মনোনীত করার ব্যাপারে বিএনপির শীর্ষ পর্যায়ে জোর আলোচনা চলছে।
ইতিমধ্যে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে বিশদে আলোচনা করা হয়েছে ‘আরএনএস নিউজ ডিজিটালের’ ফেসবুক পেইজে, নিচে তার লিংকটি দেয়া হলো:
https://www.facebook.com/share/r/1GhmYMQBj6/
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তপশিল ঘোষণা করেন।
তপশিল অনুযায়ী, আগামি ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাছাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের নামসংবলিত ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে সংসদ সচিবালয়।
তপশিল ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন?
বিভিন্ন নাম আলোচনায় থাকলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরেই সবচেয়ে বেশি জোরালো আলোচনা চলছে।
