ঢাকা: শেখ হাসিনা ফিরবেন- এই একটি কথাতেই থরহরিকম্প ধরে গেছে দেশের রাজনীতিতে।
বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়ার পরে ঢাকার ট্রাইবুনালে দোষী সাব্যস্ত হয়েছেন হাসিনা। তাঁর ফাঁসির সাজা ঘোষণা হয়েছে।
দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হতে পারে। কিন্তু নিজের অবস্থানে অনড় হাসিনা।
তিনি বলেছেন, “ওরা আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু আমাকে ফিরতে হবে। সাধারণ মানুষের সমর্থন আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।”
প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, “আমি আমার লোকেদের কাছে ফিরে যাব। আমার দেশের লোকেরা যখন ভুগছে, তখন ভয় আমাকে কর্তব্য থেকে দূরে সরিয়ে রাখতে পারে না। বাংলাদেশকে সঠিক পথে ফেরাতে আমি ফিরব। বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমি ফিরতে চাই।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান অত্যন্ত রূঢ় ভাষাতেই কথা বললেন।
তিনি বলেছেন, আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন এবং আইনের মুখোমুখি হবেন। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোবেন। আমরা বিশ্বাস করি, মানুষের ক্ষমতা যত বড়ই হোক, আইনের ক্ষমতা তার চেয়েও বড়। আইন তার নিজস্ব গতিতেই তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।
শুক্রবার ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগে এখনো নানা ধরনের সমস্যা রয়েছে। আমার কাছে এক ধরনের সমস্যা, আপনাদের কাছে হয়তো আরেক ধরনের সমস্যা। কেউ বলবেন দুর্নীতিতে ছেয়ে গেছে, কেউ বলবেন টাউট-বাটপারদের দৌরাত্ম্য রয়েছে, আবার কেউ বলবেন কাঠামোগত দুর্বলতা আছে।
কিন্তু আমার কাছে সবচেয়ে বড় সমস্যা মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।
তিনি আরও বলেন, আমি যদি বিচারকের পেশা বেছে নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে যে, আমি সমাজের অন্য দশটি চাকরির মতো এই পেশায় আসিনি। আমি এসেছি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে, মানুষের প্রতি বিধাতাপ্রদত্ত ন্যায়বিচারের দায়িত্ব পালন করতে।
এখন বাকি কথা সময় বলবে।
