ঢাকা: চলছে হামের উপদ্রব। মারা যাচ্ছে শিশু। এই রাষ্ট্রের কিছু আসে যায় না।

হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১০১৭ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৬৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৬ শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে ৮৬৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৫৫ শিশুর।

এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৬ হাজার ৮২২ শিশু।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *