ঢাকা: জননেত্রী শেখ হাসিনা কোনো উস্কানিমূলক বার্তা দেননি। কথায় ছিলো আত্মবিশ্বাস, দেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা। এবং তিনি সেই আত্মবিশ্বাসী হয়ে জানিয়ে দিয়েছেন তিনি আসবেন। দিন তারিখ সময়মতো জানিয়ে দেবেন।

এই বার্তার পরেই নড়েচড়ে বসেছে সরকার। এবং বিষয়টাকে ভয় পেয়েই উড়িয়ে দেবার চেষ্টা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এখন উল্টোপাল্টা বলতে আরম্ভ করেছেন। তিনি বলেন, ‘তারা [আওয়ামী লীগ] চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই এসব গ্রহণ করবে না। তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিতে পারে, চিৎকার-চেঁচামেচি করতে পারে। তবে আমরা এসবকে আর গুরুত্ব দিচ্ছি না।’

‘বাংলা টিভি’র ফেসবুক পেইজে স্বরাষ্ট্রমন্ত্রীর কথাগুলো শুনুন, আমরা লিংক দিলাম নিচে:

https://www.facebook.com/share/r/18t71fked2/

আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্ব না দিলেও সারা দেশ অপেক্ষায় বসে আছে শেখ হাসিনার জন্য। কারণ দেশের যা পরিস্থিতি এই মুহূর্তে শেখ হাসিনা ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের কোনো অনুশোচনা নেই। তারা এ দেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। তাই বাংলাদেশের মানুষ কখনোই তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেবে না।

শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) ভবন পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

ঝেড়ে ফেলে নিজের মনকে একটু ক্ষণের জন্য সান্ত্বনা দেয়ার যায়, তবে সারা জীবনের জন্য নয়।

ভারতের দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনা উপস্থিত ছিলেন, তাঁর কথাবার্তা, আলোচনা শোনানো হয়েছে তবে তাঁকে দেখানো হয়নি।

শেখ হাসিনাকে দেখা যায়নি, এখন জামাত শিবির প্রচার করছে এই কথাগুলো নাকি এআই। আবার বলছে সব ভুয়া, শেখ হাসিনা মারা গেছেন। কতটা বেহায়া হতে পারে জামাত শিবির।

স্বরাষ্ট্রমন্ত্রীও তালে তাল মিলিয়ে বলেন, ‘কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়।’

তিনি আরও বলেন, ‘তারা [আ.লীগ] চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই এসব গ্রহণ করবে না। তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিতে পারে, চিৎকার-চেঁচামেচি করতে পারে। তবে আমরা এসবকে আর গুরুত্ব দিচ্ছি না।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *