বগুড়া: বগুড়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য একটি ট্রাকের ধাক্কায় তিনজন মারা গিয়েছেন এবং অন্তত দুজন আহত হয়েছেন।

আজ, রবিবার (৯ আগস্ট) সকালে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারের ওপর ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, বগুড়া মহানগরীর ছিলিমপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারে ঢাকাগামী একটি ট্রাক খারাপ হয়ে দাঁড়িয়ে ছিল।

এদিকে, ঢাকাগামী আরেকটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেন। এতে করে ধাক্কা দেওয়া ট্রাকটির কেবিন দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অন্তত দুজন আহত হন।

যারা আহত হয়েছেন, তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *