ঢাকা: দেশজুড়ে জঙ্গী বিরোধী অভিযানে তৎপরতা শুরু হয়েছে। অভিযান চলছে জায়গায় জায়গায়। তৎপরতা চোখে পড়ার মতো।

ঢাকার সাভারের হেমায়েতপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শক্তিশালী পাইপ বোমা, বোমা তৈরির সরঞ্জাম এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির লিফলেট উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

এই ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় স্থানীয় আব্দুল জলিলের মালিকানাধীন একটি বহুতল ভবন ঝটপট ঘিরে ফেলেন সিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও পুলিশ সদস্যরা।

সেখানে টানা প্রায় সাড়ে ৫ ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চালানো হয়।

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানিয়েছেন, দিনে হেমায়েতপুর এলাকা থেকে ৫টি বিশেষ কায়দায় তৈরি পাইপ বোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সিটিটিসি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই শ্যামপুরের ওই বাড়িতে ব্লক রেইড দেওয়া হয়।

চিরুনি তল্লাশি চালিয়ে ভবনের নিচতলার একটি কক্ষ থেকে আরও ৯টি শক্তিশালী পাইপ বোমা উদ্ধার হয়। এবং সেই সাথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)র বেশ কতকগুলো লিফলেট এবং বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোমাগুলোর মূল উপাদান ছিল হাইড্রোজেন পার অক্সাইড।

জানা যাচ্ছে, রাত ১২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট একটি বোমার নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে সফলভাবে নিষ্ক্রিয় করে।

সারা দেশে এখন জঙ্গী বিরোধী অভিযান চলছে। এবং ধরা হচ্ছে।

সেই ভবনটির মালিকের মেয়ে জানান, “আব্বাস আলী” নামের এক ব্যক্তি গত ২ আগস্ট স্ত্রী-সন্তান নিয়ে থাকার কথা বলে নিচতলার ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *