ঢাকা: সাকিব আল হাসান একাধিকবার বলেছেন তিনি দেশে এসে আদালতে মামলা ফেইস করবেন, তবে অবশ্যই তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আর তাছাড়া এইসমস্ত ভুয়া মামলায় তিনি পাত্তাও দিচ্ছেন না।

সাকিব দেশের সর্বকালের সেরা স্পোর্টসম্যান। আর এমন জঙ্গী, রাজাকারের বিচরণ হয়েছে দেশটায়, এয়ারপোর্টেই তাঁকে মব করতে পারে। এদের কোনো ঠিক ঠিকানা নেই। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা তিনি চাইতেই পারেন।

যেসব জুলাইয়ের মামলায় আসামী করা হয়েছে তাঁকে সেগুলোর লেজিটেমিসি নেই। কারণ তিনি দেশের বাইরে ছিলো তখন। আবার তিনি মাগুরার এমপি কিন্তু মামলা করেছে ঢাকায়।

সরকার না চাইলেও জামায়াত, এনসিপি, শিবির নেতা মিলিত হয়ে মব করতেই পারে।

এবার প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান গণেশ উল্টে বলেছেন, সাকিব আল হাসান দেশে ফিরতে চাইলে তাঁকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে।

সব উল্টে যাচ্ছে ধীরে ধীরে। ডিসেম্বর আসতে আসতে আরো উল্টাবে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ করলে কি নষ্ট মানুষ হয়ে যায়? কোথায় দেশদ্রোহী জামাত শিবিরকে তো উপদেষ্টা নষ্ট বলেননি কোনোদিন? সাকিব ধান্দাবাজ নন বলে তাঁর কাছে মনে হয়েছে তিনি নষ্ট।

তথ্য উপদেষ্টা বলেছেন, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, তবে মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’। তবে সাকিব দেশে ফিরলে আদালতের মুখোমুখি হবেন এবং আইনি অধিকার পাবেন।

এবং জাহেদ উর রহমান বলেন, শুধু সাকিব আল হাসান নন, শেখ হাসিনাও বাংলাদেশে এলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন এবং পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় যাবেন। বিচারিক প্রক্রিয়ায় তারা পূর্ণ অধিকার ভোগ করবেন। এরপর আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটি সবাইকে মেনে নিতে হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, এটি ফ্যাসিস্ট আমল নয়, গণতান্ত্রিক রাষ্ট্র। নিশ্চিতভাবে সবচেয়ে বীভৎস অপরাধীও সেটি সাকিব আল হাসান কিংবা হাসিনা যেই হোক, যা যা নাগরিক ও সাংবিধানিক অধিকার, সেগুলো পাবেন।

সময় বলবে সব কথা। রাজনীতিতে সব সম্ভব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *