Oplus_131072

ঢাকা: জঙ্গীবাহিনী শেষ কামড়টা বসানোর চেষ্টা করছে।‌ এর আগে জেএমবির লিফলেট, ককটেল, বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে।‌এবার আবার বোমা।

বিভিন্ন জনবহুল জায়গায় বোমা রেখে ধ্বংসের অপচেষ্টা অব্যাহত রয়েছে।

এবারো ঢাকার পাশে সাভারে একটি প্রেসার কুকার বোমার সংবাদ পাওয়া গেছে। খবর পেয়েই দ্রুত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ঘটনাস্থল ঘিরে রেখেছে।

বর্তমানে বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করার কার্যক্রম চলছে।

সারা দেশে জঙ্গী বিরোধী অভিযান চলছে। বিশেষ করে ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফরের পরেই এই তৎপরতা তীব্র হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে সাভার মডেল থানাধীন সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের সামনে প্রেসার কুকার বোমাটির অস্তিত্বের সংবাদ পায় সিটিটিসি।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন।

এর আগে গত ৩১ জুলাই রাতে আশুলিয়ার খেজুরবাগান এলাকার একটি চায়ের দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার করা একটি শক্তিশালী প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয় করে সিটিটিসি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *