বরিশাল: বরিশাল আদালত প্রাঙ্গণের মূল ফটকের ভেতরেই বিকট শব্দে ঘটলো ককটেল বিস্ফোরণ! বিচারব্যবস্থার মতো রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বলয় ভেদ করে কীভাবে এমন অরাজকতা সৃষ্টি হতে পারে?

চারদিকে এখন বোমাতঙ্ক।

​রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আজ কাদের হাতে? যেখানে আইনের শাসন আর সাধারণ মানুষের নিরাপত্তার বদলে উগ্রবাদ ও নৈরাজ্যের আশঙ্কার সৃষ্টি হয়, সেখানে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে?

​আদালতের নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে বিচারবিভাগ তথা দেশের সংবিধানের ওপর চরম আঘাত।

বরিশাল জেলা জজ আদালতের মূল ফটকের ভেতরে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার আদালতের কার্যক্রম চলার সময় সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১১টার মধ্যে আদালতের প্রবেশপথের বাঁ পাশে এ বিস্ফোরণ ঘটে।

এতে বিচারপ্রার্থী, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ আদালত এলাকায় থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ঘটনাস্থল থেকে কাচের গুঁড়া, প্লাস্টিক ও বারুদের উপকরণ সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট।

পুলিশের বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা ঘটনাস্থলে এসে আলামত পরীক্ষা করার পর বিস্ফোরণটি কী ধরনের এবং এতে কোনো বোমা বা বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *