ঢাকা: আর কত প্রাণ গেলে সড়কে মৃত্যুর মিছিল থামবে? সড়কে মৃত্যু যেনো প্রতিদিনের রুটিন ওয়ার্ক হয়ে গেছে। কেনো এতো বেপরোয়া ড্রাইভিং? এই সব সমস্যার সমাধান কি নাগরিক কোনোদিন পাবে না?

দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন মারা গিয়েছেন।

এদিন ১১টি জেলায় দুর্ঘটনার খবর পাওয়া গেছে তবে ১০ জেলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহত তো আছেই।

এর মধ্যে কক্সবাজারের চকরিয়া ও নেত্রকোনায় পৃথক দুটি বড় দুর্ঘটনায় চারজন করে মোট আটজনের প্রাণ গেছে।

এদিকে, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, ফেনী, রাজবাড়ী, গোপালগঞ্জ ও যশোরে পৃথক দুর্ঘটনায় একজন করে মোট আটজন নিহত হয়েছেন।

যারা মারা গিয়েছেন তাঁদের মধ্যে আছেন শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রমিক।

এদিকে, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেয়া এবং জড়িতদের জবাবদিহিতা নিশ্চিতের জন্য ফাস্ট-ট্র্যাকিং ও মামলা ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন “বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট” (ব্লাস্ট)।

১৩ আগস্ট বৃহস্পতিবার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীর (মিশুক মুনীর) এবং তাঁদের সহকর্মী ওয়াসিম, জামাল ও মোস্তাফিজুর রহমানের মৃত্যুর ১৫তম বার্ষিকীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানিয়েছে সংস্থাটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *