চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ লাগে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইক এবং বাল্ক ক্যারিয়ার এমভি সান শাইনের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

সাগরে তীব্র স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে।

সংঘর্ষে্য ফলে তেলবাহী জাহাজটির ইঞ্জিনকক্ষের এক পাশে প্রায় এক বর্গমিটার ফাটল হয়ে পানি ঢুকেছে। এতে জাহাজটিতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ-বিপর্যয়ও ঘটে।

তবে ডিজেল রাখা কার্গো ট্যাংকগুলো অক্ষত রয়েছে। কোনো তেল সাগরে ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

দুর্ঘটনাকবলিত জাহাজ দুটিই মার্স আইল্যান্ডের পতাকাবাহী।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বন্দর জানিয়েছে, শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটে প্রায় ৩৩ হাজার টন ডিজেল বহনকারী তেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইকের সঙ্গে নোঙ্গর করা বাল্ক ক্যারিয়ার এমভি সান শাইনের সংঘর্ষ হয়।

জাহাজের সবকটি কার্গো ট্যাংক সম্পূর্ণ অক্ষত রয়েছে। কার্গো ট্যাংকে কোনো পানি প্রবেশ করেনি এবং কোনো প্রকার তেল নিঃসরণের ঘটনা ঘটেনি।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ড তাড়াতাড়ি উদ্ধার অভিযানে নেমে পড়ে।

বন্দরের টাগবোট ‘কান্ডারি-৮’ দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। এবং জাহাজে থাকা ডিজেল দ্রুত খালাসের জন্য ব্যবস্থা নিতে শিপিং এজেন্ট প্রাইড শিপিংকে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতি চিন্তার মতো কিছুই নয় বলে জানতে পারা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *