ঢাকা: দেশজুড়ে লোডশেডিংয়ের মধ্যে যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটের উৎপাদন ফের বন্ধ হয়ে গেছে।
নাহ! শান্তির মা মরে গেছে! আর শান্তি নাই দেশটায়! বোমা ফাটছে, বিদ্যুৎ নেই, গ্যাস নেই- আর কী!?
এই দেশে কারো কোনো দায় নেই। জনগণ মরুক, পুচুক!
শুক্রবার সকালেই ইউনিটটি বন্ধ করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় মেরামত শেষে এক দিনের মধ্যে ইউনিটটি পুনরায় চালু করার চেষ্টা চলছে।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১ নম্বর ইউনিটের পাম্পে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ করতে হয়েছে। বর্তমানে ত্রুটি মেরামতের কাজ চলছে।
আগামীকালের মধ্যে ইউনিটটি চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। চালু হলে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
পাম্পে ত্রুটি দেখা দেওয়ার পর নিরাপত্তার স্বার্থে ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।
শনিবারের মধ্যে উৎপাদন ফের চালুর আশা করলেও কী? কবে ঠিক হবে উপরওয়ালা জানেন ভালো।
