ঢাকা: সিনেমায় সেভাবে দেখা না গেলেও রাজনীতির মাঠে বেশ সরব ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসেবে বিভিন্ন সময় দাবি করে এসেছেন নিজেকে।
তবে তিনি যে সত্যিই সাহসী, তার প্রমাণ আবারো দিলেন।
আজ, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। আজকেই তিনি যে সক্রিয় বার্তা হয়েছেন এমন নয়, তাঁর কন্ঠ আগেও শোনা গিয়েছে।
সম্প্রতি ফেসবুকে লেখেন, “জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে দিয়েছিলেন পদ্মা সেতু, ফ্লাইওভার, মেট্রো রেল, পাকা রাস্তা, ফোর লেন হাইওয়ে
আর এখন মানুষ পাচ্ছে বাঁশের তৈরি সুন্দর সুন্দর সাঁকো, নাইস না বিষয়টা”?
যাই হোক, আজ, বেশ দৃঢ়ভাবে ফেসবুকে সক্রিয় হলেন মাহিয়া মাহি।
লিখেছেন, “যে জাতির জন্য আপনি আপনার জীবনের মূল্যবান ৪৬৮২ দিন কারাগারে থাকলেন, যেই জাতিকে পরিবারের ঊর্ধ্বে গিয়ে ভালোবাসলেন , যেই জাতির জন্য আপনার সন্তানরা বাবার হাত ধরে স্কুলে যেতে পারলোনা,শিশু রাসেল সহ পরিবারের সবার জীবন কেড়ে নেওয়ার পরেও ওরা থেমে যায়নি।
আজ সেই জাতির কিছু বিশ্বাসঘাতকের বংশধররা আপনার ভাস্কর্য ভেঙ্গে ফেলার ধৃষ্টতা দেখালো।

ধানমন্ডি ৩২ এর যে বাড়িটি আপনি ৭১ এর বীরাঙ্গনাদের ঠিকানা হিসাবে লিখতে বলেছিলেন সেই বাড়িটি পুড়িয়ে, ভেঙ্গে ফেলার দুঃসাহস দেখালো
কিন্তু আপনি তো বসবাস করেন আমাদের রক্তের শিরায় শিরায়
আমাদের শরীর থেকে রক্ত কিভাবে আলাদা করবে ওরা??
যতদিন এই শরীরে রক্ত থাকবে ততদিন আপনার ত্যাগের কথা বলবো, আপনাকে ভালোবাসবো
আপনার এই প্রয়াণ দিবসে কথা দিচ্ছি
আপনার হাতের গড়া এই বাংলার দিকে যত শক্তিশালী হায়েনাই চোখ তুলে তাকাক না কেনো , তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মৃত্যুকেও ভয় পাবোনা , জেল জুলুম তো পরের কথা…
বিনম্র শ্রদ্ধা হে জাতির পিতা
জয় বাংলা”!
