ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ ১৫ আগস্ট, শনিবার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সেখানে জানানো হয়, বিএনপির সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর জন্য এবং দলীয় সিদ্ধান্তের ধারাবাহিকতায় এই চারজন নেতাকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

স্থায়ী কমিটির নতুন চার সদস্য কারা?অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমানউল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *