কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি তথা কুষ্টিয়ার প্রধানমন্ত্রী মুফতি মো. আমির হামজার ওপর এবার হামলা হয়েছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা দেখা দিয়েছে। অনেক তো সহ্য হয়েছে, তাই এবার পাটকেলটা আসলো। তার গাড়িতে হামলা চালানো হয়েছে।
হামলায় গাড়ির কাচ ভেঙে যায় এবং তার চাচা পা কেটে যায়।
হামলায় এমপি আমির হামজা নিজেও মাথায় আঘাত পেয়েছেন। পরবর্তীতে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল থেকেও তার বসতবাড়িতে ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া শহরস্থ ছয় রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদকে নিয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার দেওয়া বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ার ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশ করছিলেন দলটির নেতাকর্মীরা।
সমাবেশ চলাকালে এমপির গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়িতে হামলা চালানো হয়।
সংঘর্ষে জামায়াত-শিবিরের ৭ জন এবং গণঅধিকার পরিষদের ৩ জন নেতাকর্মী আহত হন।
এই ঘটনার বিষয়ে জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ জানান, এমপি আমির হামজা তাঁদের দল সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন। সেই বক্তব্যের প্রতিবাদেই ছয় রাস্তার মোড়ে তাঁরা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিলেন।
এ বিষয়ে সংসদ সদস্য আমির হামজা বলেন, ‘আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওই দিকে প্রোগ্রামে ছিলাম। এ সময় খবর পাই আমার বাবা-মা তুলে আমাকে গালাগালি করছে। আমি সদর থানার ওসিকে কল দিই। তার গাড়ি আগে এবং আমার গাড়ি পেছনে ছিল। এ সময় অতর্কিতভাবে আমার গাড়িতে লাঠি-হকিস্টিক দিয়ে হামলা করা হয়। গাড়ির সামনে বসে থাকা আমার চাচার পা কেটে যায় ও আমি মাথায় আঘাত পাই।’
