ঢাকা: ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের সেরা জয়টা তুলে নিয়েছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার মাটিতে এটিই হচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। তবে সাতবার মুখোমুখি হয়ে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয় এটি।

দেশে নেই শেখ হাসিনা। কিন্তু খেলোয়াড়দের সবসময় অনুপ্রেরণা দিতেন তিনি।

বিদেশের মাটিতে বসেই বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অভিনন্দন জানালেন খেলোয়াড়দের।

আওয়ামী লীগের ফেসবুক পেইজে শেখ হাসিনার বার্তা তুলে ধরা হয়েছে:

“ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচে পরাজিত করায় বাংলাদেশের সোনার ছেলেদেরকে অভিনন্দন! তোমরা এক অসাধ্য সাধন করেছো।

খেলোয়াড় ছাড়াও টিম ম্যানেজমেন্টের সবাইকে আমার শুভেচ্ছা।

বিশ্বক্রিকেটে বাংলাদেশ অন্যতম শক্তিধর একটি দেশ হয়ে উঠবে সে লক্ষ্যে আমরা সরকারে থাকাকালীন সব চেষ্টা ও উদ্যোগ গ্রহণ করেছিলাম।

কিন্তু ২০২৪ এর পাঁচই আগস্টের পর ক্রিকেটের অর্জনকে আওয়ামী লীগ সরকারের অর্জন ধরে নিয়ে ইউনূস গং গোটা ক্রিকেটকেই ধ্বংস করার চেষ্টা চালায়।

খেলোয়াড়দের ও দেশের ক্রিকেটামোদীদের মতামতের তোয়াক্কা না করে বিশ্বকাপ বর্জনের মতো আত্মঘাতী কাণ্ড ঘটায়। এর জবাব মাঠেই দিয়েছে আমাদের খেলোয়াড়রা।

অস্ট্রেলিয়াকে তাদের দেশের মাঠে হারানোর মতো বিশাল বিজয়ের পর আমার আশা থাকবে দেশব্যাপী আর কাউকে ক্রিকেট নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না। সোনার টুকরো ছেলেদের আবারও প্রাণঢালা অভিনন্দন”!

শেষে তিনি বলেন, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সূর্য ডুবে ভোর হবেই, বাংলাদেশ চিরজীবী হোক⁩”!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *