ঢাকা: বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নতুন করে উষ্ণতার বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্রুত ভারত সফরের পক্ষে সওয়াল করেছেন তিনি।

এর আগেও তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এবং তিনি বলেছিলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর আলাপ হলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়।

দীনেশ ত্রিবেদী বলেছেন, এই সফর আরও অনেক আগেই হওয়া উচিত ছিল। তাঁর মতে, দুই দেশের শীর্ষ নেতৃত্ব সরাসরি বৈঠকে বসলে পারস্পরিক মতপার্থক্য ও সমস্যাগুলির সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব।

রবিবার, ১৬ অগস্ট রাতে ঢাকার বারিধারায় আয়োজিত একটি নৈশভোজে বক্তব্য রাখতে গিয়ে দীনেশ ত্রিবেদী ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশা ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের সাম্মানিক কনসাল মাসুদ জামিল খান এবং তাঁর স্ত্রী কেট জারো খান।

এছাড়াও নৈশভোজে বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক কূটনীতিকদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

দীনেশ ত্রিবেদী মনে করেন, বৈঠকের মাধ্যমেই সমস্যাগুলির সমাধান করা যায়।

কূটনৈতিক সূত্রের খবর, অগস্টের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে তারেকের সফরের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা চলছে। তবে এখনও চূড়ান্ত দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *