ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত ৫ মাসে সারা দেশে হাম এবং উপসর্গে মোট ৯১৫ জনের মৃত্যু হয়েছে।

আজ, সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে পাঠানো এক বিশেষ বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত ৫ মাসে সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮১৬ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের হাম শনাক্ত হয়েছে। এবং এই সময়ে আরও ৯৮১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এই সময়ে মোট ১৭ হাজার ৯৩০ জনের হাম শনাক্ত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *