ঢাকা: নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে রাজধানীতে বিশেষ গোলাপি রঙের ‘মহিলা বাস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

খুব সম্ভবত নারীদের রং গোলাপি বলেই বলা হয়। তবে এইসবের কারণ সম্পর্কে জানা যায়নি। এই বাসের রংও গোলাপি রাখা হয়েছে।

তবে মহিলা বাস নিয়ে অনেকে প্রশংসা করেছেন, অনেকে দ্বিমত করেছেন।

তাঁরা বলছেন, “নারীর জন্য পৃথক বাস করলেন এরপর কি নারীর জন্য আলাদা স্কুল, আলাদা কলেজ, আলাদা বিশ্ববিদ্যালয়, আলাদা অফিস, আলাদা হাসপাতাল, আলাদা থানা, আলাদা আইন, আলাদা শহর বানানো হবে”?

“এটা কী করে নারী বান্ধব সমাজ গঠনে ভূমিকা রাখবে বিজ্ঞজনেরা একটু বুঝিয়ে বলবেন প্লিজ?

নারী,পুরুষ একে অপরকে সম্মান করে চলবে এই বিষয় নিয়ে যে রাষ্ট্র ভাবেনা সেই রাষ্ট্রের এসকল সিদ্ধান্তে বোঝা যায় আমরা অন্ধকারের দিকে খুব গভীর ভাবেই এগিয়ে গেছি”।

আজ মঙ্গলবার, ১৮ আগস্ট থেকে এইসব বাস রাজধানীর বিভিন্ন রুটে চলাচল শুরু করবে। বিশেষ এই বাসগুলো পরিচালনা করবেন নারী চালক ও নারী কন্ডাক্টর। সবাই নারী।

অনেকে বলেছেন, এতে নারীদের রোজগারের জায়গা হয়েছে। ভালোই হয়েছে।

অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাকেন্দ্র, বাজার কিংবা পরিবারের বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন অসংখ্য নারীকে গণপরিবহনের ওপর নির্ভর করতে হয়। কিন্তু ভিড়, অতিরিক্ত যাত্রী, হয়রানি এবং নারীদের নিরাপত্তাহীনতা তো আছেই বাসে, ট্রেনে সব জায়গায়।

এইসব কারণে গণপরিবহনে যাতায়াত নারীদের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে।

এই বাস্তবতায় বিআরটিসির ‘মহিলা বাস’ উদ্যোগটি নারীদের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলেও মনে করা হচ্ছে।

নারী চালক ও নারী কন্ডাক্টর থাকায় যাত্রীদের মধ্যে নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি তৈরি হওয়ার পাশাপাশি নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রও আরও বিস্তৃত হতে পারে।

রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে এই পিংক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি।

এসব বাস নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল রুটে চলবে।

পাশাপাশি গাজীপুর-বিমানবন্দর রুটে বিশেষ বাস পরিচালনার কথা রয়েছে।
নতুনবাজার থেকে মতিঝিলগামী বাস কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে।

এ ছাড়া মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আব্দুল্লাহপুর থেকে চলাচলকারী বাসগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা যুক্ত করবে।

রাজধানীর বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে।

চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *