ঢাকা: সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।
আজ মঙ্গলবারই তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘হলে জানবেন।’
উল্লেখ করা জরুরি যে, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।
২০২৪ সালে গণ-অভ্যুত্থানে অন্তর্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।
