ঢাকা: এই দেশে নারীদের কোনোদিন শান্তি, নিরাপত্তা হবে না। হবে না কারণ প্রতিহিংসা।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে মঙ্গলবার গোলাপি রঙের ‘পিংক বাস’ সার্ভিসের উদ্বোধন করা হয়।

যেটা আশঙ্কা করা হয়েছিলো সেটাই হয়েছে। দুর্ঘটনা ঘটানো হবে এটা একটা আশঙ্কা ছিলো। পুরুষ চালকরা যেভাবে সেভাবে চালিয়ে দুর্ঘটনা ঘটাবে এই বিষয়টা অনেকেই বলছিলেন। এবং খুব সম্ভবত তাই হয়েছে।

চালুর প্রথম দিনেই অন্য একটি বাসের ধাক্কায় পিংক বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার রাজধানীর সড়কে চলাচলের সময় বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ঘটনায় বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়েছে। এইতো শুরু হয়ে গেলো।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নতুন এই পরিবহন ব্যবস্থাকে সফল করতে সড়কে অন্যান্য যানবাহনের চালকদের আরও সতর্কতা ও ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্ব দেয়ার প্রয়োজনীয়তাও সামনে এসেছে।

পিংক বাস বাদে বাকি সব বাস রাতারাতি জেন্ডার পরিবর্তন করে “পুরুষ” বাস হয়ে যাবে। নারীরা সেখানে উঠতে গেলেই দেখিয়ে দেয়া হবে যে আপনার জন্য আলাদা নারী বাস আছে ওটাতে করে যান।

আর যেসব রুটে এই পিংক বাস থাকবেনা, ওখানের মেয়েরা পড়বে আরো বিপদে।
ওদের সেই আগের মত যাতায়াত করতে হবে আবার কথাও শুনতে হবে।

ইতিমধ্যে বাসে উঠতে দেয়া হয়নি এমন খবর এসেছে আমাদের কাছে।

এছাড়াও দুর্ঘটনার কথা তো আগেই বললাম। পুরুষ বাসচালকরা তাদের পুরুষত্ব দেখাতে গিয়ে পিংক বাসগুলাকে ইচ্ছাকৃত দুর্ঘটনার দিকে ঠেলে দিতেও পারে।

এখন এই বিষয়গুলো আলোচনা হচ্ছে বলে অনেকে বলবেন, নেগেটিভ আলোচনা কেন? আসলে নেগেটিভ নাচ, দেশের যা চরিত্র তাই কথা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *