কুমিল্লা: আবারো পৈশাচিক ঘটনার পুনরাবৃত্তি দেশে। হিন্দু হত্যা! সাম্প্রদায়িক হিংসা ছাড়া অন্য ঘটনা হতেই পারে না এগুলো।

কুমিল্লার চান্দিনায় ঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামের এক গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে দুষ্কৃতীরা।

তাঁর কপাল ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, হাতুড়ি দিয়ে অথবা দেয়ালে মাথা ঠুকে তাঁকে আঘাত করা হতে পারে।

কিন্তু ঘটনা কারা ঘটিয়েছে, কারা হত্যা করেছে এই নারীকে তা এখনো জানেনা পুলিশ।

সোমবার রাত সাড়ে আটটার দিকে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীলবাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় বীনা রানীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার মরদেহের ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিন দুপুর পর্যন্ত ঘটনায় থানায় মামলা হয়নি বলে জানা যায়।

নিহত বীনা রানী রায় ওই এলাকার দিলীপ কুমার রায়ের স্ত্রী। তাঁদের ছেলে তাপস রায় জানান, পরিবারের অন্য সদস্যরা বিভিন্ন জায়গায় চাকরি করেন। বাড়িতে তাঁর মা–বাবা থাকেন।

প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে তাঁর মা ঘরে বসে টিভি দেখছিলেন। তাঁর বাবা তখন দোকানে চা পান করতে গিয়েছিলেন।

তাপস বলেন, এ সময় কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে তাঁর মায়ের মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকে। মায়ের চিৎকার শুনে পাশের ঘরের এক জ্যাঠা বাড়ির লোকজনকে নিয়ে সেখানে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁর মাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘কেন আমার মাকে এভাবে হত্যা করা হয়েছে, সেটা আমি জানি না। হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *